খ্রীষ্টান উত্তরাধিকারিত্বের নিয়মাবলী :
পূর্বের এপিসোডে বাংলাদেশে খ্রীষ্টান উত্তরাধিকারী আইনের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে খ্রীষ্টান উত্তরাধিকারিত্বের নিয়মাবলীও আলোচনা হয়েছে। তারপরও বিষয়গুলোকে আরো পরিষ্কার ও স্পষ্ট ধারণা দেওয়ার জন্য উদাহরণসহ উত্তরাধিকারিত্বের নিয়মগুলো নিয়ে আজ আমরা আলোচনা করবো।
কোন খ্রীষ্টান ব্যক্তি মৃত্যুবরণ করলে জীবিত স্বামী বা স্ত্রী যে হারে উত্তরাধিকারী বা ওয়ারিশ হিসাবে সম্পত্তি লাভ করবে ।
১. স্বামী বা স্ত্রীঃ স্ত্রীর মৃত্যুর পর স্বামী এবং স্বামীর মৃত্যুর পর স্ত্রী পরস্পরের সম্পত্তিতে উত্তরাধিকারী হয়। স্বামী ও স্ত্রী একে অপরের সম্পত্তিতে নিম্নলিখিত ভাবে উত্তরাধিকারী হবে ।
ক) যদি কোন রক্ত সম্পর্কের আত্নীয় (যেমনঃ সন্তান, পিতামাতা, ভাইবোন) না থাকে তবে স্বামী বা স্ত্রী পুরোটা সম্পত্তিই পাবে । যেমনঃ ডেভিড মারা গেল, রেখে গেল শুধু তার স্ত্রী এলেনকে ও ২ লক্ষ টাকার স্থাবর ও ৫০ হাজার টাকার অস্থাবর সম্পত্তি। এক্ষেত্রে এলেন ডেভিডের পুরো সম্পত্তি অর্থাৎ ২ লক্ষ ৫০ হাজার টাকার সম্পত্তি পাবে।
খ) যদি কোন ব্যক্তি স্বামী বা স্ত্রী এবং সন্তান রেখে মারা যায় তবে স্বামী বা স্ত্রী ১/৩ অংশ পাবে এবং বাকী ২/৩ অংশ সন্তানেরা সমান ভাবে পাবে । যেমনঃ মার্টিন মারা গেল, রেখে গেল স্ত্রী জেনিকে এবং ছেলে জেমস ও মেয়ে আইরিনকে । মার্টিনের ৬ লক্ষ টাকার সম্পত্তি ছিল। এক্ষেত্রে স্ত্রী জেনি পাবে মোট সম্পত্তি থেকে ১/৩ অংশ অর্থাৎ ২ লক্ষ টাকার সম্পত্তি। মার্টিনের ছেলে জেমস ও মেয়ে আইরিন পাবে মোট সম্পত্তির ২/৩ অংশ সমান ভাবে, অর্থাৎ প্রত্যেকে ২ লক্ষ টাকা। করে মোট ৪ লক্ষ টাকা।
মার্টিন (মৃত ব্যক্তি)। | ৬লক্ষ টাকার সম্পত্তি
জেনি (স্ত্রী)
(২ লক্ষ টাকার সম্পত্তি)।
জেমস (ছেলে)।
১ (২ লক্ষ টাকার সম্পত্তি)।
| আইরিন (মেয়ে)
| ও (২ লক্ষ টাকার সম্পত্তি)
গ) যদি কোন সন্তান না থাকে কিন্তু স্বামী বা স্ত্রী থাকে এবং ভাই-বোন থাকে সেক্ষেত্রে স্বামী বা স্ত্রী ১/২ অংশ পাবে এবং বাকী ১/২ অংশ ভাইবোনেরা সমান অংশ পাবে । আবার মৃতের মা তাদের সাথে থাকলে স্বামী বা স্ত্রী ১/২ অংশ পাবে, মা ১/৪ অংশ এবং ভাই বোন ও মৃত ভাইয়ের সন্তান প্রত্যেকে তুল্যাংশে একত্রে ১/৪ অংশ পাবে । যেমনঃ সিলভেষ্টারের ৮ লক্ষ টাকার সম্পত্তি ছিল । এক্ষেত্রে সিলভেষ্টারের সম্পত্তির অর্ধেক পাবে স্ত্রী কবিতা, অর্থাৎ ৪ লক্ষ টাকার সম্পত্তি পাবে কবিতা, মারীয়া (মা) পাবে ২ লক্ষ টাকার সম্পত্তি এবং বাকী ২ লক্ষ টাকার সম্পত্তি থেকে ভাই রঞ্জন পাবে ৫০ হাজার টাকার সম্পত্তি, ভাই শ্যামল পাবে ৫০ হাজার টাকার সম্পত্তি, বোন মিনা পাবে ৫০ হাজার টাকার সম্পত্তি এবং মৃত ভাইয়ের সন্তান জন পাবে ৫০ হাজার টাকার সম্পত্তি।
সিলভেস্টার (মৃত ব্যক্তি) | ৮ লক্ষ টাকার সম্পত্তি।
স্ত্রী (কবিতা) || মা (মারীয়া)। ২ (৪লক্ষ |। (২লক্ষ টাকার সম্পত্তি) টাকার সম্পত্তি) |
ভাই (রঞ্জন)।
| ভাই (শ্যামল) (৫০ হাজার ||
১৬ (৫০ হাজার টাকার সম্পত্তি)। টাকার সম্পত্তি) |
বােন (মিনা)। ১৬ (৫০ হাজার টাকার সম্পত্তি)
মৃত ভাইয়ের সন্তান (জন) ১৪ (৫০ হাজার টাকার সম্পত্তি)।